মেহেরপুরে বোমা রেখে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা রেখে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে গত বুধবার গাংনী শহর থেকে চাঁদাবাজির মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আন্তজেলা চাঁদাবাজ দলের সাহাবুল ইসলাম (২৫), ইকবাল (৩০), হাবিব (২৫) ও স্বপন (৩০)। তাঁদের বাড়ি গাংনী উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁদের কুষ্টিয়া গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম প্রথম আলোকে জানান, বোমা রেখে চাঁদা দাবির কথা প্রত্যেকে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।