মেহেরপুরে শিবিরকর্মী সন্দেহে নয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে গোভীপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই নয়জনকে আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে চারটি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তিরা শিবিরকর্মী। তাঁরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। যে বাড়ি থেকে তাঁদের আটক করা হয়েছে, ওই বাড়ির মালিক পলাতক। প্রত্যেকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে।