মেহেরপুরের অপহৃত ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের অপহৃত ব্যবসায়ী ইউনুস আলীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়ি-সংলগ্ন মাঠ থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনতা। আহত অবস্থায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত আটটার দিকে বোমা ফাটিয়ে ইউনুস আলীকে নিজ বাড়ির সামনে থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ইউনুস আলী সোনাপুর গ্রামের সার্থক হোতার ছেলে। তিনি মৌসুম অনুযায়ী বিভিন্ন মালামালের ব্যবসা করেন।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ইউনুসের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।