প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরিফ সড়কে গত শুক্রবার রাতে চালককে কুপিয়ে একটি ডিসকোভার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত মোটরসাইকেলচালকের নাম মোহাম্মদ হোসেন (৩৭)। তিনি সাতকানিয়া পৌরসভার সামিয়ারপাড়া ৫ নম্বর গলির মৃত মো. সোলাইমানের ছেলে।
গতকাল শনিবার সকালে হোসেনের বন্ধুরা উপজেলার ঢেমশা ইউনিয়নের হাসান বলিপাড়া এলাকার বাবলুর বাড়ি থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ওই সময় বাড়ির পাশে লোকজনের উপস্থিতি দেখে বাবলু পালিয়ে যায়।