মোটরসাইকেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের মিয়াখান নগর থেকে এটি উদ্ধার করে বাকলিয়া থানার পুলিশ। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, নগরের খাতুনগঞ্জের মোরশেদ আলম নামের এক ব্যবসায়ীকে গত সোমবার বাকলিয়া ময়দার মিল এলাকায় আটকে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ওই দিন রাতে বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মানিক খান (৩৪) ও তার চাচাতো ভাই শওকত খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে মিয়াখান নগর থেকে ছিনতাইয়ের পর লুকিয়ে রাখা মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা উদ্ধার করে পুলিশ।