মোটরসাইকেল উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া দুজন হলেন দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের জাকির হোসেন ও হাকিমপুর উপজেলার বীষপাড়া গ্রামের বিপুল হোসেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গত বুধবার ডোমার উপজেলার মিরজাগঞ্জ হাটে চুরির ঘটনায় মোটরসাইকেল মালিক অরুণ চন্দ্র দেব সিংহ ডোমার থানায় মামলা করেছেন। সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, গত বৃহস্পতিবার আটক হওয়া ব্যক্তিদের ডোমার থানায় হস্তান্তর করা হযেছে। তাঁদের বিরুদ্ধে নীলফামারী, খানসামাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নীলফামারী প্রতিনিধি