মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি থেকে নিখোঁজ ভাড়ায় মোটরসাইকেলচালক চন্দন কুমার ত্রিপুরার (৩০) লাশ রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার নানিয়ারচর উপজেলার কেঙেলছড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, কেঙেলছড়ি এলাকার লোকজন দুপুর দেড়টার দিকে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রজনী মারমা নামের নিহতের এক ভাই লাশটি চন্দন কুমার ত্রিপুরার বলে শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।