মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর-এর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রতিনিধি বোরহান মো. ইনয়ামুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় ওই সাংবাদিক গতকাল সোমবার সকালে কসবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ইনয়ামুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন শেষে গত রোববার বিকেলে কসবা পৌর সুপার মার্কেটের ২ নম্বর ফটকের সামনে মোটরসাইকেল রেখে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। কিছুক্ষণ পর একটি সংঘবদ্ধ চোরের দল মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে সারা দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।