মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাতে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশের সড়ক থেকে মোটরসাইকেলটি চুরি হয়। নজরুল ইসলাম অভিযোগ করেন, রাত ১০টার দিকে তিনি শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশের সড়কে মোটরসাইকেলটি রেখে কাঁচাবাজারে যান। মোটরসাইকেলটি তালা দেওয়া ছিল। ২০ মিনিট পর বাজার থেকে ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-হ-৩৫-১৭৫৫। হিরো-হোন্ডা স্প্লেন্ডার প্লাস ব্র্যান্ডের মোটরসাইকেলটির রং লাল।