মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় গতকাল সোমবার সকালে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। উপজেলার বৈরাগ ইউনিয়নের সিইউএফএল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের সিইউএফএল রোডে অবস্থিত হাজি মোজাদ্দেদের বাসা থেকে চোর চক্র ১০০ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যায়। গাড়ি দুটি হলো পোলট্রি ব্যবসায়ী মো. আইয়ুব ও একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের মাঠ ব্যবস্থাপক আবু তাহেরের।