মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের শহীদ আতিয়ার কলোনির সিআইডি সৈয়দপুর কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি যায়। জানা গেছে, গতকাল এএসআই মনিরুল ইসলাম তাঁর মোটরসাইকেলটি নিয়ে শহরের আতিয়ার কলোনির সিআইডি সৈয়দপুর কার্যালয়ে আসেন। তিনি গাড়িটি কার্যালয়ের বাইরে রেখে ভেতরে যান। আনুমানিক ১০ মিনিট পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন মোটরসাইকেল চুরি যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে বলে জানান তিনি।