মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গত শনিবার জাহাঙ্গীর আলম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানার পুলিশ। তাঁর বাড়ি শহরের রামেরডাঙ্গা এলাকায়। পুলিশ জানায়, জেলা আইনজীবী সমিতির সদস্য আবদুল হান্নান শনিবার রাত আটটার দিকে সদরের ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং কার্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে চিকিৎসক দেখাতে যান। কিছুক্ষণ পর এসে দেখতে পান, মোটরসাইকেলটি নেই। তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পঞ্চগড় থেকে দেবীগঞ্জ যাওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে বড়শী এলাকায় জাহাঙ্গীরকে ধাওয়া করে পুলিশ। স্থানীয় লোকজনের সহযোগিতায় মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহসে উল গণি জানান, এ ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে হান্নান মামলা করেছেন।