মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সামনে ছয়তলা ভবনের নিচতলা থেকে এক চিকিৎসকের মোটরসাইকেল চুরি হয়েছে। চক্ষু চিকিৎসক গাউসুল হাসানের ব্যবহৃত লাল রঙের ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেলটি গতকাল মঙ্গলবার সকালে চুরি হয়। গাউসুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সার্জন। গাউসুল জানান, তিনি প্রতিদিন মোটরসাইকেলটি ব্যবহার করে পৈতৃক বাড়ির নিচতলায় রেখে তিনতলার বাসায় যান। সকালে নেমে দেখেন, কলাপসিবল গেটের তালা খোলা। ওই মোটরসাইকেলটি নেই।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি