মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন চত্বর থেকে গতকাল রোববার সকালে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী। গোলাম রব্বানী জানান, তিনি তাঁর লাল রঙের বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে ইউএনওর কার্যালয়ে যান। কাজ শেষে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছে।