প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা সদরের নিউমার্কেট এলাকা থেকে গতকাল বুধবার সকালে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলের মালিক বিপ্লব কুমার দাস কাহালুর বীরকেদার গ্রামের বাসিন্দা। বিপ্লব বলেন, তাঁর ছোট ভাই বিজয় দাস সকালে নিউমার্কেটের নিচে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে ব্যাংকে কাজ করতে যান। আধঘণ্টা পর এসে দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করেছেন।