মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার দুপুরে আধা ঘণ্টার ব্যবধানে পুলিশের এক এএসআই ও এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বারেক মিয়া গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর বাজারে ডাচ্বাংলা ব্যাংকে টাকা ওঠাতে যান। ফিরে দেখেন ব্যাংকের নিচে রাখা তাঁর মোটরসাইকেল নেই। এর প্রায় আধা ঘণ্টা আগে কালিয়াকৈর থানার ১০০ গজ দূরে উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনে রেখে ভেতরে যাওয়া খলিলুর রহমান নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি যায়। কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।