মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরি করার অভিযোগে আ. হান্নান ওরফে আবু হান্নান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোস্তফা গত রোববার হান্নানসহ কয়েকজনের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া আবু হান্নান নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ পাছরুখি গ্রামের আহম্মদ আলীর ছেলে। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠায় পুলিশ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গফরগাঁও উপজেলার মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে হান্নানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।