মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামানকে (৩৪) বেঁধে রেখে দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। গত রোববার রাতে ধুনট-গোসাইবাড়ি রাস্তায় চান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। চেয়ারম্যান রাশেদুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আমি ধুনট শহর থেকে মোটরসাইকেলে করে গোসাইবাড়ি গ্রামে নিজ বাড়ি যাওয়ার পথে চান্দারপাড়া-হরিনাথপুর এলাকায় দুর্বৃত্তরা রাস্তার ওপর আড়াআড়িভাবে একটি রশি ধরে গতিরোধ করে। এরপর মারধর করে আমাকে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে খাদে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে আমি কৌশলে হাত-পা ও মুখের বাঁধন খুলে বাড়ি ফিরে যাই।’ ধুনট (বগুড়া) প্রতিনিধি