মোটরসাইকেল ছিনতাইকালে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত সোমবার এক চালককে মারধর করে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন বজলুর রহমান নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
মারধরের শিকার মোটরসাইকেলের চালকের নাম আবদুল জলিল ফকির (২৫)। তাঁর বাড়ি বি এস ডাঙ্গী গ্রামে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে জলিল ফকির পদ্মা নদীর চর মাইনত ঘাটে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। রাত আটটার দিকে বজলুর তাঁর মোটরসাইকেল ভাড়া নিয়ে তাঁকে বদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও তিনজন ছিলেন। একপর্যায়ে চারজন মিলে জলিলকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় জলিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরই মধ্যে তিনজন পালিয়ে যান। আর বজলুর মোটরসাইকেলটি চালিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।