মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধ কাগজপত্র না থাকায় হবিগঞ্জ শহরে গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ ৮৩টি মোটরসাইকেল জব্দ করেছে।হবিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত দুদিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় সদর থানার পুলিশ। এ সময় হেলমেট ব্যবহার না করা এবং বৈধ কাগজপত্র না থাকায় ৮৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক ত্রিলোককান্তি চৌধুরী বলেন, মোটরসাইকেল আটকের পাশাপাশি শহরে ব্যাটারিচালিত ইজিবাইকগুলোও নিষিদ্ধ করা জরুরি। এগুলো শহরে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিবন্ধন ছাড়া চলাচল করা মোটরসাইকেল জব্দ করতে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।