মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত চার দিনে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, মোটরসাইকেলগুলোর মধ্যে ২৬টি বিআরটিএ অফিসে লাইসেন্সের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার রসিদ দেখানোর পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪টি মোটরসাইকেল এখনো থানা হেফাজতে আছে।