মোটরসাইকেলের টোল না দেওয়ায় তিনজনকে শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলের টোল না দিয়ে টোল প্লাজায় দায়িত্ব পালনরত কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার দুপুরে হানিফ ফ্লাইওভারের তিন নম্বর টোল প্লাজায় অভিযান চালিয়ে র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন। র্যা ব-১০-এর জ্যেষ্ঠ এএসপি শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান হয়। শাস্তি পাওয়া ব্যক্তিরা হলেন কামাল হোসেন, আকিল ও ফায়েজ ইসলাম। এর মধ্যে কামালকে দেড় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, আকিলকে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ফায়েজকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।