মৌলভীবাজারে ডাকাতের হামলায় মা ও ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলোক্যবিজয় গ্রামে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতের হামলায় তিনি ও তাঁর মা আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার নাম জহিরুল হক (৩৫)। তাঁর মায়ের নাম ফাতেহা বেগম (৫২)। তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা বাড়ি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে গেছে বলে তাঁরা দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত বারান্দার গ্রিল কেটে জহিরুল হকের ঘরে ঢোকে। ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। চিৎকার করলে ডাকাতেরা দা দিয়ে জহিরুল হকের মাথা ও হাতে আঘাত করে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে ফাতেহা বেগমের হাতেও আঘাত লাগে।