মৌলভীবাজারে পেট্রলবোমাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় গত শুক্রবার অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পেট্রলবোমা, একটি বিদেশি রিভলবার, ২০ টি ককটেলসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার সরকার বাজারের নাসিরনগর মাদ্রাসার কাছে কিছু লোক সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর পেয়ে জে্যষ্ঠ সহকারী পুিলশ সুপার এসএম সিরাজুল হুদার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ফতেহপুর গ্রামের কাছন মিয়া ও সাধুহাটি গ্রামের নূর মিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।