মেয়রকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেনকে মুঠোফোনে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়র নিজে বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে মেয়রের মুঠোফোনে ০১৯৫৬-৯৩৮৫৭১ নম্বর থেকে একটি খুদে বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘বেলাল ভালো করে খেয়ে নে, তোর সময় শেষ’। এ সময় তিনি পাইকপাড়া নিজ বাড়িতে ছিলেন। এরপর ১০টা ৫৫ মিনিটে ওই নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রাত তিনটার দিকে একই নম্বর থেকে ফোন করে কয়েকটি গুলি বর্ষণের শব্দ তাঁকে শোনানো হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|