মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচটি ওষুধের দোকানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ প্রায় ৩ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান গতকাল সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মধ্যে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার আমিন ফার্মেসির মালিক আমিনুল হককে ১ লাখ ২৫ হাজার টাকা, মুন ফার্মেসির মালিক সুধীর চন্দ্র রায়কে ১ লাখ ৩৫ হাজার, শুভ ফার্মেসির মালিক পৃথ্বীশ দাসকে ১ লাখ ২০ হাজার, জান্নাত ফার্মেসির মালিক হারুনুর রশিদকে ৪৫ হাজার এবং মোহাম্মদীয়া ফার্মেসির মালিক আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।