মেয়াদোত্তীর্ণ পণ্য নিয়ে কারসাজি তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়তে অবৈধভাবে নতুন মেয়াদের সিল বসানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল। গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমা এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সকালে র্যাব-৯-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তিনজন হচ্ছেন কোকাকোলার বিক্রয় কর্মকর্তা আলতাফ হোসেন ওরফে বিপ্লব, বিক্রয় প্রতিনিধি দেবাশীষ পাল ও পরিবেশক রাজু রায়। তাঁদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা, ফান্টা ও স্প্রাইট জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৯-এর মেজর এস এ এম ফখরুল ইসলাম খান বলেন, আলতাফ হোসেন ভগবতী এন্টারপ্রাইজের মালিক। তাঁর যোগসাজশে এ কাজ চলছিল। তাঁদের হাতেনাতে ধরায় উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়সহ তিনজনকে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করে একটি প্রতারণার মামলা করা হয়েছে।