মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইউএনও শাফিউল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও শাফিউল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির খবর পেয়ে উপজেলার নয়মাইল বাজারের সততা ফার্মেসিতে অভিযান চালানো হয়। ওই দোকান থেকে প্রায় পাঁচ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসির মালিক রেজাউল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া উপজেলার মাঝিড়া বন্দর থেকে দুবলাগাড়ী সেতু পর্যন্ত সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেখানকার ছোট-বড় প্রায় ৫০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।