প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাটাবাড়ী নয়াপাড় এলাকার একটি বাড়ি থেকে গতকাল সোমবার একটি কোম্পানির দুই টন মেয়াদোত্তীর্ণ নুডলস জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক হাফিজা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হাফিজা বেগম আদালতকে জানান, নাটোরের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৪ হাজার টাকায় তিনি এসব নুডলস কিনেছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদ আলী জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে এসব নুডলস আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।