মেয়াদোত্তীর্ণ সিগারেট বিক্রির দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে মেয়াদোত্তীর্ণ সিগারেট বিক্রির দায়ে মো. রুহুল আমিন (২৮) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রুহুল শেরপুর জেলা শহরের মীরগঞ্জ এলাকার বাসিন্দা। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মেহেদী হাসান এ জরিমানা করেন। এ সময় আদালতের নির্দেশে জব্দ করা ৯৭ কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রুহুল আমিন বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নকল ও মেয়াদোত্তীর্ণ সিগারেট সংগ্রহ করে শেরপুর শহরের বিভিন্ন মনিহারি দোকানে বিক্রি করে আসছিলেন।