মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানায় মামলা করার পর শেরপুর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। পরে আদালতে মেয়েটির জবানবন্দি নেওয়া হয়। আদালতের নির্দেশে মেয়েটি তার মায়ের হেফাজতে রয়েছে।
শেরপুর সদর থানার এসআই জীবন চন্দ্র বর্মণ বলেন, গতকাল জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। মামলার একমাত্র আসামি মেয়েটির বাবাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।