মৈত্রী ট্রেন থেকে ভারতীয় নাগরিকসহ দুজন আটক, কাপড় ও জুয়েলারি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় কাপড়, জুয়েলারিসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ শুক্রবার বিকেলে ওই ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিরা হলেন নুরুল হাসান খান ও মো. কামরুল ইসলাম। তাঁদের মধ্যে নুরুল ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দুজনকে আটকের সময় তাঁদের কাছ থেকে ১৬৬টি থ্রি–পিস ও ৩৩ কেজি জুয়েলারি পণ্য জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মৈত্রী ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য আটক করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।