মোজার ভেতরে সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মোজার ভেতর থেকে ১০ লাখ টাকা দামের দুটি সোনার বার জব্দ করেছে কাস্টমস।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুবাই থেকে আসা মোহাম্মদ হাসান নামের এক যাত্রীর মোজার ভেতর থেকে দুটি সোনার বার জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সোনার বারের ওজন ২৩৫ গ্রাম। নিয়ম অনুযায়ী, একজন যাত্রী শুল্ক পরিশোধ করে সর্বোচ্চ ২০০ গ্রাম ওজনের সোনার বার আনতে পারেন।