মোটরসাইকেল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে নিবন্ধনবিহীন ৪৯টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। ১৮ জুলাই থেকে গতকাল সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। নিয়ামতপুর থানা সূত্র জানায়, ১৮ জুলাই থেকে অভিযান চালিয়ে মোট ৫৮টি মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে নয়টি মোটরসাইকেল নিবন্ধনের টাকা জমা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে। নিবন্ধনবিহীন মোটরসাইকেল রাখার জন্য ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর ১৯টি মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।