প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌশালা এলাকা থেকে গত রোববার রাতে একটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ওই দুজনকে পটুয়াখালীর মহিপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জব্বার মিয়া (৩২) ও মৌশালা গ্রামের রেজাউল করিম সরদার (৩৩)। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, প্রায় এক মাস আগে মোটরসাইকেলটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে চুরি হয়। রোববার রাতে মৌশালা বাজার এলাকায় অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য।