মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আক্কাস আলী মণ্ডল (৩০), মাসুদ শেখ (২৮) ও সোহেল শেখ (২৪)। আক্কাস ও মাসুদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামে। সোহেলের বাড়ি ইসলামপুর ইউপির হুলাইল গ্রামে। তাঁদের মধ্যে আক্কাস আন্তজেলা ডাকাত দলের অন্যতম হোতা বলে পুলিশের দাবি।