মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার কাছে একটি মোটরসাইকেলের বায়না ধরেছিল আল আমিন (১৭)। গরিব মা-বাবা তা দিতে রাজি হননি। এতেই অভিমানে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে আল আমিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর মাস্টারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আল আমিন গত বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।
পুলিশ জানায়, আল আমিনের বাবা শহিদুল ইসলাম পেশায় স মিলের শ্রমিক। আল আমিন ১৫ দিন আগে বিয়ে করে। গতকাল সকালে মা-বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার বায়না ধরে সে। এতে রাজি না হওয়ায় শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।