মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে উপজেলার জগন্নাথপুর গ্রামের দুটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তি এ ঘটনায় দুটি মামলা করেছেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া এর আগে চুরি হওয়া একটি মোটরসাইকেল কিছুদিন আগে উদ্ধার করা হয়েছে।