মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের এক সদস্য পদপ্রার্থীর মোটরসাইকেল চুরি হয়েছে। মনোনয়নপত্র উত্তোলনের সময় উপজেলা পরিষদ থেকে চোরেরা মোটরসাইকেলটি চুরি করে। নরদাশ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, গতকাল রোববার সকালে তিনি মনোনয়নপত্র উত্তোলনের জন্য মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদে আসেন। মোটরসাইকেলটি সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে রেখে ফরম উত্তোলন করতে যান। মনোনয়নপত্র নিয়ে বেলা ১১টার দিকে এসে নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।