মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটির মালিক জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা শাহ আলম মিয়া বলেন, ঘটনার দিন সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাঁর আত্মীয়কে দেখতে এসে সিঁড়ির পাশে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রাখেন। কিছু সময় পর এসে দেখেন সেটি নেই। এ ঘটনায় তিনি দুপচাঁচিয়া থানায় অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঈদে কেনাকাটার ভিড়ে চোরের উপদ্রব বাড়ে। এ সময় মোটরসাইকেল চালককেও সচেতন থাকতে হবে।