মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার বাসিন্দা পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মানিকের মোটরসাইকেল চুরি হয়েছে। গত রোববার গভীর রাতে চোরেরা তাঁর বাসার দরজার তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায়। আবু মানিক ওই দিন ঢাকা থেকে বদলি হয়ে সৈয়দপুর থানায় যোগদান করেন। তিনি বলেন, পরিবারসহ রোববার বিকেলে ওই বাসায় ওঠেন তিনি। পরদিন সকালে দেখতে পান, দরজার তালা ভাঙা। তাঁর মোটরসাইকেলটি নেই। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল উদ্ধার এবং চোরদের গ্রেপ্তারের তৎপরতা চলছে। এর আগে ২৮ অক্টোবর একই এলাকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক আতিকুজ্জামান ও সানফ্লাওয়ার স্কুল ও কলেজের শিক্ষক আমিরুল ইসলামের দুটি মোটরসাইকেল চুরি হয়।