মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টায় মোটরসাইকেলটি চুরি যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভীমপুর গ্রামের মকসুদার রহমান তাঁর নীল রঙের একটি মোটরসাইকেল মসজিদের সামনে রেখে জোহরের নামাজ পড়তে মসজিদের ভেতরে যান। এ সুযোগে চোরেরা সেটি চুরি করে নিয়ে যায়।