মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল শুক্রবার এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মোটরসাইকেল নিয়ে তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হচ্ছে।