মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ট্রিবিউন পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান তুষার হায়াতের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের হালিশহর সোনালি আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়। তুষার হায়াত প্রথম আলোকে জানান, সোনালি আবাসিক এলাকার ওই বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি। গতকাল বেলা একটার দিকে তিনি নিচে নেমে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় তিনি হালিশহর থানায় মামলা করেছেন। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, গাড়িটি উদ্ধার ও চোরকে ধরতে পুলিশের অভিযান চলছে।