মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে মো. আবদুর রাজ্জাক নামে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুর গ্রামে ওই সাংবাদিকের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। রাজ্জাক অনলাইন পত্রিকা সিএনএস-এর মধুখালী প্রতিনিধি। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময়ে অজ্ঞাত চোরেরা ঘরের বারান্দার গ্রিল কেটে তাঁর মোটরসাইকেলটি (নম্বর ফরিদপুর হ-১১-৭৫৭৫) চুরি করে নিয়ে যায়। মধুখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ব্যাপারে শুক্রবার থানায় একটি জিডি করা হয়েছে।