মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে রোববার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। উপজেলার বনতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন নাথ বলেন, রোববার দুপুরে শিক্ষা অফিসে দাপ্তরিক কাজ করার জন্য অফিসের সামনে তাঁর মোটরসাইকেলটি রেখে অফিসের ভেতরে যান। কাজ শেষে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। পরে উপজেলা পরিষদের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে উপজেলা পরিষদ চত্বরে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটল।