মোটরসাইকেল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা শহরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ নিবন্ধনহীন ৫৬টি মোটরসাইকেল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত পুলিশ ওই অভিযান চালায়। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে নিবন্ধনহীন মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। এ জন্য পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষার জন্য অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে কালীগঞ্জে ২৭টি ও কোটচাঁদপুরে ২৯টি মোটরসাইকেল জব্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ|