প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৩টি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গত রোববার সকাল আটটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার আটটি থানায় ওই অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের নির্দেশে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় মোটর আইনে ২৯৯টি মামলা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।