মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম চৌধুরীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সাদ্দাম চৌধুরী কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চবিদ্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ১৪-১৫ জন যুবক তাঁর গতিরোধ করেন। ওই যুবকেরা সাদ্দাম চৌধুরীকে মারধর করতে শুরু করেন। তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।