মোবাইল ব্যাংকিং হ্যাকারমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিং হ্যাকারমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

গতকাল রোববার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দন আহমেদ বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং হ্যাকাররা আবার তৎপর হয়ে উঠেছে। এ কাজ করতে তারা প্রথমে সিম ক্লোনিং করে গ্রাহকের সব তথ্য সংগ্রহ করে। পরে নারীদের ব্যবহার করে গ্রাহককে ফোন করে। গ্রাহকের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে। এমন অনেক গ্রাহক প্রতারিত হয়ে বিকাশের সার্ভিস সেন্টারে ও অ্যাসোসিয়েশনে অভিযোগ করেছে। সম্প্রতি এই অপতৎপরতা আরও বেড়েছে।

মোবাইল ব্যাংকিং হ্যাকারমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি গ্রাহকদেরও এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।